উদ্দীপকে বর্ণিত কৃষিপণ্যের বিপণন সমস্যাগুলো চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কৃষকদের প্রধান বিপণন সমস্যাগুলো হলো ন্যায্যমূল্য না পাওয়া, অতিরিক্ত পরিবহণ খরচ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। উল্লিখিত কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো নিম্নরূপ-১. ন্যায্যমূল্য না পাওয়া: অনেক সময় বাজারে নির্দিষ্ট কৃষিপণ্যের সরবরাহ চাহিদার তুলনায় বেশি, থাকলে অথবা বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য পান না।২. অতিরিক্ত পরিবহণ খরচ: প্রত্যন্ত অঞ্চল থেকে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে কৃষকদের অনেক সময় অতিরিক্ত পরিবহণ খরচ বহন করতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবহণের উচ্চ ব্যয় এবং সময়মতো পরিবহণ সুবিধার অভাবে কৃষকদের লাভের অংশ কমে যায়।৩. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য: অনেক ক্ষেত্রে এক শ্রেণির অসাধু মধ্যস্বত্বভোগী কৃষকদের কাছ থেকে খুব কম দামে পণ্য কিনে তা বেশি দামে বাজারে বিক্রি করে। এর ফলে কৃষকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন এবং লাভের সিংহভাগ মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যায়।উদ্দীপকে দেখা যায়, মোমিন মিয়া বাজারে সরবরাহ বেশি থাকায় এবং পরিবহণ খরচ ও মধ্যস্বত্বভোগীদের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অপরদিকে, খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকার কৃষক আমান মিয়া তার উৎপাদিত কলা স্থানীয় বাজারে কম দামে বিক্রি। রুরে দিয়েছেন। এই দুটি ঘটনাই উপরে উল্লিখিত কৃষিপণ্যের বিপণন সমস্যাগুলোর বাস্তব চিত্র তুলে ধরে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কৃষিপণ্যের বিপণন সমস্যাগুলো চিহ্নিত কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর