উদ্দীপক হতে জনাব শামীম ও সালামের কৃষি খামারের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব শামীম ও সালামের কৃষি খামারের স্বরূপ যথাক্রমে ক্ষুদ্রায়তন ও বৃহদায়তন খামার। যেসব খামারের আয়তন অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জমির মালিকেরা স্বল্প পুঁজির সাহায্যে নিজেরাই জমি চাষ করে তাকে ক্ষুদ্রায়তন খামার বলে। এসব ক্ষুদ্রায়তন খামারের আয়তন ০.৫-২.৪৯ একর বিশিষ্ট হয়। বাংলাদেশের মোট খামারের শতকরা প্রায় ৮০ ভাগ খামারই ক্ষুদ্রায়তন খামার। এ ধরনের খামারে বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শ্রম ব্যবহার করা হয়। যেসব খামারের আয়তন অপেক্ষাকৃত বড় এবং অধিক মূলধন ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চাষকার্য পরিচালনা করা হয় তাকে বহৃদায়তন খামার বলে। এ ধরনের খামারগুলোর আয়তন ৭.৫ একর বা তার চেয়ে অধিক হয়। এসব খামার সাধারণত বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। উদ্দীপকে উল্লিখিত খামারসমূহের আয়তন যথাক্রমে ১ একর ও ৯ একর। আয়তনের ভিত্তিতে জনাব শামীম সাহেবের খামার ১ একর যা মূলত ক্ষুদ্রায়তন খামার এবং সালামের খামার ৯ একর যা মূলত বৃহদায়তন খামারকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে জনাব শামীম ও সালামের কৃষি খামারের স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর