বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত দুটি খামারের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] খামার যার রয়েছে সীমিত জমির ব্যবহার ও উৎপাদিত ফসল শুধু পারিবারিক ব্যয় নির্বাহের জন্য, যা জীবননির্বাহী খামার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারসমৃদ্ধ ও অধিক মুনাফা অর্জিত হওয়া খামারটি বাণিজ্যিক খামারকে নির্দেশ করে। উক্ত খামার দুটির মধ্যে বাংলাদেশের অর্থনীতির জন্য বাণিজ্যিক খামার বেশি গুরুত্বপূর্ণ। কারণ- পরিবারের ভরণপোষণই জীবননির্বাহী খামারের প্রধান লক্ষ্য। এজন্য জীবননির্বাহী খামারকে আত্মপোষণ খামারও বলা হয়। এ ধরনের খামার বাণিজ্যিক খামর হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা কম থাকে। বাংলাদেশে জীবননির্বাহী খামারের প্রাধান্য রয়েছে। অপরদিকে, বাণিজ্যিক খামার বলতে ওই ধরনের খামারকে বোঝায়, যেখানে উৎপাদনকারী বাণিজ্যিক উদ্দেশ্যে বৃহদায়তনভিত্তিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। বাণিজ্যিক খামারের মুখ্য উদ্দেশ্য হলো উৎপাদিত ফসল বিক্রয় করে উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এ ধরনের খামারে প্রচুর শ্রমিক এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করা হয় এবং উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা সৃষ্টি করা হয়। বাংলাদেশে এরূপ খামার খুবই কম আছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে পর্যাপ্ত জমি থাকায় বাণিজ্যিক খামারের ব্যাপক প্রাধান্য দেখা যায়।অতএব, বাণিজ্যিক খামারে যেহেতু অধিক মুনাফা অর্জনের সুযোগ তৈরি হয়, সেই সাথে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র তৈরি হয় এবং বৃহদায়তন ভিত্তিতে উৎপাদনের সাথে জড়িত, সেক্ষেত্রে উদ্দীপকে 'B [গণিত] খামার অর্থাৎ বাণিজ্যিক খামার দেশের অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত দুটি খামারের মধ্যে কোনটি বে…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর