উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা সমাধানের জন্য তোমার মতামত তুলে ধর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শিল্প তথা কুটির শিল্পের সমস্যার সমাধানে কিছু কার্যকরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ বর্তমানে বিভিন্ন সমস্যার কারণে কুটির শিল্পের প্রসার কমে যাচ্ছে। তাই কুটির শিল্পের প্রসার বাড়াতে ও সমস্যা সমাধানে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন - ১.আধুনিকীকরণ :- কুটির শিল্পে প্রাচীন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি প্রবর্তন করতে হবে। ২. বিদ্যুৎ শক্তির প্রসার :- কুটির শিল্পের উৎপাদন খরচ কমানোর জন্য দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ শক্তির প্রসার ঘটাতে হবে। ৩.প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি :- কুটির শিল্পের শ্রমিকদের শিল্প সম্পর্কে কারিগরি প্রশিক্ষণ দিতে হবে এবং আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। ৪.ভোক্তার রুচি ও পছন্দের মূল্যায়ন :- ভোক্তার রুচি ও পছন্দের দিকে খেয়াল রেখে সেই অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। ৫.কাঁচামালের পর্যাপ্ত যোগান :- কুটির শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে হবে। ৬.উৎপাদিত দ্রব্যের মান নির্ধারণ :- কুটির শিল্পে উৎপাদিত পণ্যের মান নির্ধারণে দরকারি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭.দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ :- দেশের জনগণকে দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে ইত্যাদি। সুতরাং বলা যায়, উপরোক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কুটিরশিল্পের সমস্যার সমাধান করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা সমাধানের জন্য তোমার মতামত তুলে ধর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর