উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহ আলু, তরল দুধ, টমেটো এসব পণ্যের মূল্যে ব্যাপক ব্যবধানের প্রধান কারণ হলো কৃষিপণ্যের দুর্বল বিপণন ব্যবস্থা।কৃষিপণ্যের বিপণনব্যবস্থা বলতে কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌছানোর প্রক্রিয়াকে বোঝায়। এ প্রক্রিয়ায় কিছু মৌলিক সমস্যা বিদ্যমান থাকে, যেমন- কৃষকদের বাজারের তথ্য সম্পর্কে জ্ঞানের অভাব, পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাব, মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং পণ্য পচনশীল হওয়ায় দ্রুত বিক্রির বাধ্যবাধকতা। এছাড়াও, কৃষকদের দরিদ্রতা এবং সংগঠিত বাজারের অভাব এই ব্যবধানকে আরও বাড়িয়ে তোলে। এসব কারণে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, আবার ভোক্তাদের চড়া দামে পণ্য কিনতে হয়।উদ্দীপকের সূচিতে যেখা যায়, আলুতে ১৫ টাকা, থেকে ৪৫ টাকা, তরল দুধে ৫০ টাকা থেকে ৯০ টাকা এবং টমেটোতে ২০ টাকা থেকে ৬০ টাকা দামের বিশাল পার্থক্য দেখা যায়। যদিও সাম্প্রতিক সময়ে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, তবুও এই ব্যাপক মূল্য ব্যবধান বিদ্যমান বিপণন সমস্যার গভীরতা নির্দেশ করে। এর মানে হলো, পরিবহণ বাদেও অন্য ত্রুটিগুলো যেমন- মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সংরক্ষণাগারের অভাব, তথ্যের অসমতা এখনও রয়ে গেছে। যা কৃষক পর্যায়ে দাম ও ভোক্তা পর্যায়ে দামের মধ্যে এরূপ ব্যবধান তৈরি করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণসমূহ ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর