উদ্দীপকে X দেশের উল্লিখিত তিনটি সমস্যা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে দরিদ্রতা, অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা এবং দুর্বল বাজার কাঠামো ইত্যাদি সমস্যার কথা উল্লেখ আছে। নিচে এগুলো বর্ণনা করা হলো- ১. কৃষকের দারিদ্র্য: বাংলাদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র। এ দারিদ্র্যের কারণে কৃষকরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে ফসল ওঠার আগেই নামমাত্র মূল্যে তা বিক্রয় করে দিতে বাধ্য হয়। ২. অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা: আমাদের দেশে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। ফলে দরিদ্র কৃষকের জন্য এটি অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে, যা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। ৩. গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,বিত্তশালী ব্যবসায়ী এমনকি রাষ্ট্রীয়ভাবেও কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামঘরের অভাব রয়েছে। এরূপ সংরক্ষণের অসুবিধার কারণে অনেক উদ্বৃত্ত ফসল নষ্ট হয়। ফলে কৃষকরা ফসলের মৌসুমেই কম দামে ফসল বিক্রি করে ফেলতে বাধ্য হয়। ৪. দুর্বল বাজার কাঠামো: কৃষিজাত পণ্য বেশিরভাগই গ্রামীণ প্রাথমিক বাজারে কেনাবেচা হয়। এ বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল, তাছাড়া টোল ও চাঁদা দেওয়ার কারণে কৃষকরা পণ্যদ্রব্য বিক্রয়ের নিট দাম কম পায়। সুতরাং দেখা যায়, উল্লিখিত কারণে বাংলাদেশের কৃষকেরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পায় না যা মূলত কৃষিপণ্যের বাজারজাতকরণ সমস্যাকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে X দেশের উল্লিখিত তিনটি সমস্যা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর