সরকারি কর্ম সৃষ্টির গুরুত্ব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে সূরকারি কর্ম সৃষ্টির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ছেরু মিয়ার মতো কৃষকদের অবস্থার উন্নতিতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে।১. বেকারত্ব নিরসন ও আয় বৃদ্ধি: সরকারি কর্ম সৃষ্টির ফলে দেশের শিক্ষিত ও অশিক্ষিত উভয় শ্রেণির মানুষের জন্য কর্মসংস্থান তৈরি হয়। এটি বেকারত্বের হার কমাতে সাহায্য করে এবং মানুষের হাতে নিয়মিত আয়ের উৎস তৈরি করে, যা তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে।২. কৃষি খাতে সহায়তা ও. উন্নয়ন: সরকার কৃষি গবেষণাগার, "কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বা কৃষিভিত্তিক অন্যান্য প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের মাধ্যমে কৃষকদের সরাসরি সহায়তা প্রদান করতে পারে। তাছাড়া কৃষি বিষয়ক সরকারি কর্মীরা কৃষকদের আধুনিক পদ্ধতি ও উপকরণ ব্যবহারে সাহায্য করতে পারেন।৩. অবকাঠামো ও সেবার উন্নয়ন: সরকারি কর্মীরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প (যেমন- যোগাযোগ ব্যবস্থা, সেচ ব্যবস্থা) বাস্তবায়ন ও তদারকি করেন। এ ধরনের কাজের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ঘটে, যা কৃষকদের পণ্য বাজারজাতকরণে : এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি সাহায্য করে।৪. শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি: সরকারি উদ্যোগে বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি (যেমন- নিরক্ষরতা দূরীকরণ) বাস্তবায়িত হয়। যা তাদের ব্যাংক ঋণ গ্রহণে উৎসাহিত করবে এবং মহাজনদের ওপর নির্ভরতা কমাবে।সুতরাং, উদ্দীপকের আলোকে দেখা যায় যে, সরকারি কর্ম সৃষ্টি কেবল প্রত্যক্ষ চাকরির সুযোগই নয়, বরং এর গাধ্যমে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয় যা ছেবু মিয়ার মতো কৃষকদের জীবনমান উন্নত করে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারি কর্ম সৃষ্টির গুরুত্ব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর