উদ্দীপকের আলোকে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে কৃষিজাতপণ্যের বাজারজাতকরণের সমস্যা সম্পর্কে বলা হয়েছে। উদ্দীপকে কাশেম মিয়া উৎপাদিত পণ্য বাজারজাতকরণে পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সংকট,দালাল,সংরক্ষণের সুবিধা ইত্যাদি সমস্যার সম্মুখীন হন। নিম্নে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যাগুলো আলোচনা করা হলো - ১. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সংকট :- আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় যোগাযোগ খরচ বহন করা সম্ভব হয় না। ২. মধ্যবর্তী ব্যবসায়ী :- কৃষকরা তাদের পণ্য শহরে নিয়ে বিক্রি করতে পারে না বলে কম দামে মধ্যবর্তী ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয় করে। ফলে ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। ৩. পণ্য সংরক্ষণের অসুবিধা :- বাংলাদেশে কৃষিজাতপণ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের অপর্যাপ্ততা থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা কম দামে ফসল বিক্রি করে ফেলতে বাধ্য হয়। ৪. পণ্যের মান নির্ধারণে জটিলতা:- দেশের সকল স্থানে কৃষিপণ্যের মান একরূপ না হওয়ায় পণ্যের মান নির্ধারণের বিষয়টি এক জটিল সমস্যা সৃষ্টি করে। ৫.ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ :- বাংলাদেশের সর্বত্র ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবহৃত হয়, ফলে কৃষকরা প্রতারিত হয়। সুতরাং দেখা যায়,কাসেম মিয়া কৃষি পণ্য বাজারজাতকরণে উপরোক্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত কর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর