ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
উত্তর: ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকার উদ্দীপকে অবকাঠামোগত উন্নয়ন,কৃষিবীমা প্রচলন ও কৃষি তথ্য সার্ভিস চালু করেন। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের আরো নানারকম পদক্ষেপ গ্রহণ করা উচিত। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের জন্য অবকাঠামোগত উন্নয়ন,কৃষিবীমা প্রচলন ও কৃষি তথ্য সার্ভিস চালুর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকদের নিকট উন্নত মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ,বীজের রোগ-বালাই পরীক্ষাকরণ ইত্যাদি নিশ্চিত করতে হবে। তাছাড়া কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং উপকরণ সহায়তা ও ভর্তুকি চালুর ব্যবস্থা করতে হবে। এতে করে কৃষকরা উচ্চ মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনে কৃষির জন্য যাবতীয় উপকরণ কম দামে ক্রয় করতে পারবে। তাছাড়া কৃষকদের কল্যাণ ও পণ্য বাজারজাতকরণে সচ্ছতা আনয়নে মধ্যস্বত্বভোগীদের উৎখাত, রাষ্ট্রীয় সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ,আন্তর্জাতিক বাজারের অনুসন্ধান, কৃষিপণ্যের একটি নির্ধারিত দাম ধার্য্য ইত্যাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়। সুতরাং বলা যায়,উপরোক্ত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে সরকার কৃষিপণ্যের বা কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সফল হবে বলে আশা করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মত…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর