উদ্দীপকের আলোকে বাংলাদেশে কৃষিপণ্যেও বাজারজাতকরণ সমস্যাগুলি চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যা তথা দারিদ্র্যতা,অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা,গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা, এবং দূর্বল বাজার কাঠামোর কথা বলা হয়েছে। নিম্নে এগুলো আলোচনা করা হলো। যেমন - ১.দারিদ্র্যতা :- বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ায় ফসল উঠানোর সাথে সাথেই নামমাত্র আর্থিক মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হয়। ২.অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা :- আমাদের দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও ব্যয়বহুল হওয়ায় কৃষকরা সেই খরচ বহন করতে পারেনা। ৩.গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা :- দেশে পর্যাপ্ত গুদামঘর ও ফসল সংরক্ষণ ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের উদ্ভৃত্ত ফসল মৌসুমের সময়েও কম দামে বিক্রি করতে বাধ্য হয়। ৪.দূর্বল বাজার কাঠামো :- দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীন অঞ্চলের বাজার কাঠামো সুসংগঠিত নয়। ফলে কৃষকদের থেকে মধ্যস্বত্বভোগীরা ফসলের মূল্য থেকে কর,চাদা,খাজনা বেশি পরিমাণে আদায় করে। কৃষিপণ্য বাজারজাতকরণে উপরোক্ত সমস্যা বিদ্যমান থাকায় কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে কৃষিপণ্যেও বাজারজাতকরণ সমস্যাগুলি চিহ্নিত…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর