উদ্দীপকে কোন ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি-র কথা বলা হয়েছে। বাংলাদেশের কৃষিখাতে কৃষির বিভিন্ন উপখাত বা খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সেবা কৃষকদের দোরগোড়ায় পৌছানোর ক্ষেত্রে বৈপ্লবিক ভুমিকা পালন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। আইসিটি বর্তমানে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। কৃষির উন্নয়নে, জনকল্যাণমুখী সরকার কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধ বা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন কৃষি উপকরণের দাম নির্ধারণ করে দেয়। এবং আইসিটির সাহায্যে সমগ্র দেশের কৃষকরা এ তথ্য দ্রুত জানতে পারে। তাছাড়া উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবনের তথ্য কৃষকরা এর মাধ্যমে জানতে পারে। উদ্দীপকে সরকার কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি,কৃষিপণ্য ও উপকরণের দাম নির্ধারণ করে দেয়। এবং কৃষির যাবতীয় উন্নয়নমূলক তথ্য ও কার্যক্রম এবং কৃষি বিষয়ক যাবতীয় সকল তথ্য সম্পর্কে জানতে আইসিটির মাধ্যমেই জানতে পারে। তাছাড়া কৃষি জমিতে কি পরিমাণ সার,কীটনাশক প্রয়োগ করতে হবে, সে সম্পর্কে সার্বিক তথ্যও আইসিটির মাধ্যমে কৃষকরা জানতে পারে। সুতরাং,উপরোক্ত আলোচনায় লক্ষ্য করা যায়, আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কৃষিখাতের সার্বিক উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের কৃষিক্ষেত্রে সুবিধা প্রদানে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর