উদ্দীপকে উল্লেখিত দেশটির কৃষি কেন সম্ভাবনাময়?-তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দেশটির কৃষি সম্ভাবনাময়। উক্তিটি যথার্থ এবং এ সম্পর্কে আমার মতামত ব্যক্ত করা হলো। একটি দেশের কৃষি ব্যবস্থাকে তখনই অত্যন্ত সম্ভাবনাময় বলা যায়, যখন সে দেশে কৃষিজাতীয় পণ্য উৎপাদনে অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত কৃষি উপখাত বিদ্যমান থাকে। কারণ একটি দেশে পর্যাপ্ত কৃষি উপখাত কিংবা স্বয়ংক্রিয় কৃষি উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকলে সে দেশে ব্যাপক হারে কৃষিজাতীয় পণ্য উপাদিত হয় এবং অর্থনৈতিকভাবে উন্নত হওয়া যায়। উদ্দীপকে পলাশ সাহেবের দেশ নদীমাতৃক হওয়ায় প্রচুর মাছ উৎপাদিত হয়। পাশাপাশি শস্য ও শাকসবজি, পশুপাখি ও বনজসম্পদও প্রচুর পরিমাণে উৎপাদন হয়। কারণ তার দেশে কৃষি উৎপাদনের অনুকূল পরিবেশ এবং যথেষ্ট সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত কৃষিউপখাত বিদ্যমান থাকায় প্রচুর পরিমাণ কৃষি উৎপাদন করা যাবে। যা বাজারজাত করে এবং রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।ফলে কৃষকরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে । যা কৃষিকে আরো সমৃদ্ধ করে তুলবে । সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লেখিত পলাশ সাহেবের দেশের কৃষি ব্যবস্থা অত্যন্ত অনুকূল ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং কৃষি উপখাত ও উৎপাদন বিদ্যমান থাকায় সেদেশের কৃষি সম্ভাবনাময়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত দেশটির কৃষি কেন সম্ভাবনাময়?-তোমার মতামত দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর