উদ্দীপক অনুযায়ী, যৌক্তিক বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বাহার মিয়ার খামারের প্রকৃতি চিহ্নিত কর।
উত্তর: আমরা জানি যে, কোনো কৃষিজোতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে কৃষি খামার বলে। খামার মূলত ভূমি ব্যবস্থাকে নির্দেশ করে। খামারের আয়তন ছোট কিংবা বড় হতে পারে এবং কৃষিজোতে উৎপাদনকার্য শুরু হলে তাকে কৃষি খামার বলা হয়। উৎপাদনের ধরন বিবেচনায় কৃষিখামার তিন প্রকার। তন্মধ্যে বহুমুখী খামার অন্যতম। একই খামারে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হলে তাকে বহুমুখী কৃষিখামার বলে।উদ্দীপকেও দেখা যায় যে, বাহার মিয়া তার সমস্ত জমিতে আমন ধান চাষ করার পাশাপাশি বর্ষা মৌসুমে ধানের সাথে মাগুর মাছ চাষও করে থাকেন।সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, বাহার মিয়ার খামারটি একটি বহুমুখী কৃষিখামার।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, যৌক্তিক বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বাহার মিয়ার খামারের…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর