বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হলো কৃষি প্রযুক্তির উন্নত বীজ উদ্ভাবন। নিচে উল্লেখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ বিশ্লেষণ করা হলো - পূর্বের ন্যায় এখনো বাংলাদেশে সনাতন পদ্ধতিতে কৃষি উৎপাদন পরিচালিত হয়। কারণ অধিকাংশ কৃষক উন্নত প্রযুক্তি সম্পর্কে অদক্ষ হওয়ায় সেসব প্রযুক্তির উদ্ভাবনের সঠিক ব্যবহারে পরিচিত নন। ফলে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের পথে বিভিন্ন বাধার সৃষ্টি হয়। যেমন :- কৃষকদের অদক্ষতা, কৃষি প্রযুক্তি আনয়নে সরকারের পর্যাপ্ত ভর্তুকি প্রদানে অনীহা, কৃষিপ্রযুক্তি ব্যবহারে প্রতিকূল পরিবেশ , প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক অসচ্ছলতা, কৃষি প্রযুক্তি আমদানিতে প্রয়োজনে পদক্ষেপ গৃহীত না হওয়া ইত্যাদি। এসব নানান প্রতিবন্ধকতার ফলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ তেমনভাবে জোরদার হচ্ছে না। এমনকি কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অদক্ষতা ও অজ্ঞতা থাকায় এ পরিমাণ ফসল উৎপাদন করতে পারছে না। সুতরাং বাংলাদেশের কৃষিতে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নানান প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে যেগুলোর ফলে কৃষি প্রযুক্তির কাঙ্খিত সম্প্রসারণ হচ্ছে না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ বিশ…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর