উদ্দীপক অনুযায়ী, "X" দেশের কৃষি উপখাতগুলোর অবদানের গতিধারা এবং অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী, “X” দেশের কৃষি উপখাতগুলোর অবদানের গতিধারা ও অর্থনৈতিক তাৎপর্য নিম্নে দেওয়া হলো।বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, দারিদ্র্য নিরসন ইত্যাদির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে ক্রমবর্ধনশীল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং সেইসাথে খাদ্য নিরাপত্তা জোরদার ও টেকসই করার লক্ষ্যে টেকসই প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিব্যবস্থার উপর দৃষ্টি দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে কৃষি প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ, কৃষিঋণ বিতরণ পদ্ধতি সহজীকরণ, কৃষি কার্যক্রমে ভুর্তকি প্রদান, কৃষিবীমা প্রচলন ইত্যাদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, "X" দেশের কৃষি উপখাতগুলোর অবদানের গতিধারা এবং অর্থ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর