উদ্দীপকে X দেশের শিল্পটি তথা পোশাক শিল্প, দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোশাক শিল্প দ্রুত বিকশিত একটি রপ্তানিমুখী শিল্প। বিশ্বে তৈরি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার কারণে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর ওপর নির্ভরশীল হচ্ছে। এতে সেসব দেশে পোশাক শিল্পের উন্নয়নের পাশাপাশি অন্যান্য দেশীয় শিল্পের বিকাশ ঘটছে। উদ্দীপকে X জনবহুল দেশের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য পোশাক শিল্পে প্রণোদনা দেয়া হয়। যাতে এ শিল্পের প্রসারের মাধ্যমে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পায়। এই শিল্পটি বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাশাপাশি এ শিল্প দেশীয় শিল্পের বিকাশে চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করে। ফলে অর্থনৈতিক গতিশীলতা বাড়ে। পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে প্রচুর সুতা প্রয়োজন। এসব সুতা যোগান দিতে দেশীয় কটন শিল্প গড়ে ওঠে। আবার, পোশাক শিল্পে কার্টন, লেবেল ও পলিব্যাগের দরকার হয়। ফলে এসব শিল্পের চাহিদা বাড়ে। এছাড়াও পোশাক শিল্পের কারণে গ্যামটেপ, প্যাকিং শিল্পের বিস্তার ঘটছে। এর পাশাপাশি পোশাক শিল্পের সহায়ক হিসেবে পরিবহন ব্যবস্থা উন্নয়ন হয়। এমনকি পোশাক শিল্পকে কেন্দ্র করে ব্যাংক, রেস্তোরাঁ, বন্দর প্রভৃতি ব্যবস্থার দ্রুত প্রসার ঘটছে। এভাবে পোশাক শিল্প ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রির উন্নয়ন ঘটানোর মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশে অভাবনীয় ভূমিকা পালন করে।