অর্থনীতির শিক্ষক শ্রেণিকক্ষে জনসংখ্যার যে তত্ত্ব নিয়ে আলোচনা করেন তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।জনসংখ্যা তত্ত্বে ম্যালথাস মত প্রকাশ করেন, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে; অর্থাৎ ১, ২, ৪, ৮, ১৬, ৩২,... এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে; অর্থাৎ ১, ২, ৪, ৫, ৬,...। ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় খাদ্য উৎপাদন জ্যামিতিক হারে বাড়ানো সম্ভব হয় না। ফলে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্যোৎপাদন সে হারে বাড়তে পারে না। এ অবস্থায় খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য বিনষ্ট হয় এবং প্রাকৃতিক প্রতিরোধ কার্যকরী হয়। উদ্দীপকে শিক্ষক বলেন, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্যোৎপাদন বাড়ে গাণিতিক হারে। এমন এক সময় আসে যখন জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যায় এবং দেশে জনাধিক্য দেখা যায়। ফলে খাদ্য ঘাটতিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে এবং প্রাকৃতিক নিয়মে একসময় উভয়ের মধ্যে সমতা ফিরে আসে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের আলোচ্য তত্ত্বটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে।