উদ্দীপক অনুসারে রহিম মিয়ার খামারে উল্লিখিত সবজির গুরুত্ব অপরিসীম- তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক অনুসারে রহিম মিয়ার খামারের উল্লিখিত সবজিটি হলো মাশরুম।মাশরুম হলো মৃতজীবী ছত্রাকের ভক্ষণযোগ্য ফলন্ত অঙ্গ। এটি নানামুখী ঔষধিগুণসম্পন্ন এক ধরনের সবজি। স্বল্প মূলধন নিয়ে সহজেই ঘরোয়া পরিবেশে এটি চাষ করা যায়। ফলে এটি চাষের মাধ্যমে কর্মসংস্থানসহ বিভিন্নভাবে লাভবান হওয়া যায়।উদ্দীপকে রহিম মিয়া তার বাণিজ্যিক খামারে একটি ঔষধিগুণসম্পন্ন সবজি উৎপাদন করেন। যা থেকে তিনি প্রচুর অর্থ-উপার্জন এবং বিদেশে রপ্তানি করেন। অর্থাৎ, রহিম মিয়া মাশরুম উৎপাদন করেন। মাশরুম চাষে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাই মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।'মাশরুম একটি নানামুখী ঔষধিগুণসম্পন্ন ফসল। তাই দেশি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এটির চাহিদা ব্যাপক। আবার স্বল্প জমিতে, স্বল্প মূলধনে সহজেই এটি যে কেউ চাষ করতে পারে। এতে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি উচ্চ দামে বিক্রয় করে উপার্জনের পথ সুগম হয়। ফলে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পায়। এছাড়া বিশ্বব্যাপী মাশরুমের ব্যাপক চাহিদা থাকায় বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাই বলা যায়, রহিম মিয়ার উৎপাদনকৃত মাশরুমের গুরুত্ব অনেক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে রহিম মিয়ার খামারে উল্লিখিত সবজির গুরুত্ব অপরিসীম- ত…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর