'কৃষক দরিদ্র তাই ফসল বিপণনের সমস্যাও বেশি'- ব্যাখ্যা করো।
উত্তর: বাংলদেশে কৃষিপণ্য বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যায় আক্রান্ত এবং এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কৃষকের দরিদ্রতা। বাংলাদেশের অধিকাংশ কৃষক খুবই দরিদ্র। তারা অর্থের অভাবে ফসল কাটার সাথে সাথে কম মূল্যেই তা বিক্রয় করে থাকে। এমনকি তারা ফসল গুদামজাতও করতে পারে না। ফলে তারা ফসলের দাম বৃদ্ধি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না। অন্যদিকে, ক্রেতা হিসেবে আছে অল্পসংখ্যক ফড়িয়া, দালাল, আড়তদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। নগদ অর্থের প্রয়োজনে কৃষক স্বল্পমূল্যে তাদের কাছে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হয়। সুতরাং, কৃষকের দরিদ্রতাকে কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা বলা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'কৃষক দরিদ্র তাই ফসল বিপণনের সমস্যাও বেশি'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর