উদ্দীপকে রফিকের মতো কৃষকেরা আর কী কী কারণে ফসলের ন্যায্যমূল্য পায় না? ব্যাখ্যা করো।
উত্তর: কৃষিপণ্যের বিপণনের সমস্যার কারণে কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থার মধ্যে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ পদ্ধতি, গুদামজাতকরণ, পরিবহণ ও বাজার-সংক্রান্ত তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যাবলি অন্তর্ভুক্ত। কৃষিপণ্যের বিপণনব্যবস্থায় এরূপ নানা ধরনের সমস্যা রয়েছে। ফলে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকের রফিক তার জমিতে ফসল চাষের জন্য প্রায়ই গ্রামের মহাজনদের কাছে থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন। সংরক্ষণের অভাবে জমির ফসল নামমাত্র মূল্যে মহাজনের কাছেই আবার বিক্রি করতে হয়। ফলে সে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। অর্থাৎ, উদ্দীপকে কৃষিঋণের স্বল্পতা, পণ্য সংরক্ষণের অভাব বাজার তথ্যের অভাব ইত্যাদি লক্ষণীয়। এসব সমস্যা কৃষি বিপণনের সমস্যাকে নির্দেশ করে। এসব কারণে ভোক্তা পর্যায়ে দ্রব্যের দাম বেশি থাকলেও কৃষক পর্যায়ে তা কমে যায়। তাই বলা যায়, কৃষির বিপণন সমস্যার কারণে রফিকের মতো কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিকের মতো কৃষকেরা আর কী কী কারণে ফসলের ন্যায্যমূল্য পায় ন…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর