নিচে উদ্দীপকের আলোকে বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা হলো।কার্বন-ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH4), ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ইত্যাদি গ্যাসসমূহের নির্গমনের মাধ্যমে ভূপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে। এই বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। যার ফলে বাংলাদেশের নিম্নাঞ্চল সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় প্লাবিত নিম্নাঞ্চলে লবণাক্ততার হার দিন দিন বাড়ছে। এর ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অতি বৃষ্টি, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উত্তরাঞ্চলে খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে।উদ্দীপকে উল্লেখ রয়েছে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় 'সিড়র' এর কারণে বাগেরহাট ও সাতক্ষীরাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ওই অঞ্চলে জান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাই বলা যায়, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়ছে।