কৃষিপণ্য বিপণনে দুটি প্রধান সমস্যা লেখ।
উত্তর: বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন সমস্যা বিদ্যমান, যার মধ্যে দুটি প্রধান সমস্যা নিম্নরূপ: ১. পণ্যের শ্রেণিবিভাগ ও নমুনাকরণের অভাব: বাংলাদেশে নিম্নমানের বীজ, শস্যোৎপাদনকালে প্রাকৃতিক বিপর্যয়, শস্যরোগ, পণ্য সংরক্ষণের অভাব ইত্যাদি কারণে উৎপাদিত কৃষিপণ্যের গুণগত মান নিম্ন হয়। তাছাড়া পণ্যের সুষ্ঠু শ্রেণিবিভাগ, মান নির্ধারণ ও শনাক্তকরণের অভাবেও কৃষকরা পণ্যের উপযুক্ত দাম পায় না। ২. মধ্যস্বত্বভোগীদের শোষণ: এদেশে কৃষিপণ্য বিপণনের বিভিন্ন ২ পর্যায়ে দালাল, ফড়িয়া, বেপারি, আড়ৎদার ইত্যাদি বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগী অবস্থান করে। এরা কৃষকদের অসুবিধার সুযোগ নিয়ে কমদামে পণ্য ক্রয় করে। এ জন্য কৃষকরা তাদের উৎপাদনের উপযুক্ত দাম পায় না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষিপণ্য বিপণনে দুটি প্রধান সমস্যা লেখ।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর