উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি 'কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে সহায়ক'- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শস্য বহুমুখীকরণ 'কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে সহায়ক'।একই জমিতে বিভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনকরাই হলো শস্য বহুমুখীকরণ। শস্য বহুমুখীকরণের মাধ্যমে একই জমিতে একাধিক ফসল চাষ করা যায়। এর ফলে মাটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং উৎপাদন অধিক হয়। আবার, নানা ধরনের ফসল উৎপাদন হওয়ায় পুষ্টির চাহিদা পূরণ হয়।উদ্দীপকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সেচ সুবিধা সম্প্রসারণ ও অবাদযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি কৃষির প্রগতিতে সহায়তা করছে। এছাড়া বিভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাতে বর্তমানে কৃষিক্ষেত্রে প্রভৃত উন্নতি সাধিত হয়েছে। অর্থাৎ, এখানে শস্য বহুমুখীকরণ পদ্ধতির কথা বলা হয়েছে। এই শস্য বহুমুখীকরণের মাধ্যমে কম খরচে অধিক উৎপাদন সম্ভব।শস্য বহুমুখীকরণের ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। আবার, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। ফলে জনগণের পুষ্টি চাহিদা পূরণ হয়। এছাড়াও উদ্বৃত্ত ফসল কৃষিনির্ভর শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং শিল্পের বিকাশ সাধন করে। শস্য বহুমুখীকরণ করলে সারা বছর জমিতে নিবিড় চাষাবাদ চলে। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। এটি সামগ্রিকভাবে অর্থনীতির নির্ভরযোগ্য উন্নয়ন ঘটায়। তাই বলা যায়, শস্য বহুমুখীকরণ কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে সহায়ক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি 'কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে সহায়ক'- বিশ্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর