উদ্দীপকে কৃষিতে কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কৃষিতে কৃষিপণ্য বিপণন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।কৃষিপণ্যের বিপণনব্যবস্থা হলো উৎপাদিত পণ্য সংগ্রহকরণ, নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহণ, বিক্রয় প্রভৃতি কর্মকাণ্ডের সমন্বিত প্রক্রিয়া। এর মাধ্যমে কৃষিপণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছায়। কিন্তু কৃষিপণ্যের বিপণনব্যবস্থায় ত্রুটি থাকায় কৃষকরা উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পায় না।উদ্দীপকে রাজন অল্প শিক্ষিত দরিদ্র কৃষক। সে সংরক্ষণের অসুবিধা, অপ্রতুল বাজার সুবিধা, শ্রমসাধ্য ও ব্যয়বহুল পরিবহণ ইত্যাদি কারণে ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এসব সমস্যা কৃষি পণ্যের বিপণনকে নির্দেশ করে। কৃষিজাত পণ্য বেশির ভাগই গ্রামীণ প্রাথমিক বাজারে কেনাবেচা হয়। এছাড়াও মূলধন ও গুদামজাতকরণের সমস্যা থাকায় উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করতে হয়। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে কৃষিতে কৃষিপণ্য বিপণন 'সমস্যায় প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কৃষিতে কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর