ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লিখিত 4 পদক্ষেপসমূহ কি যথেষ্ট? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো দূর করার জন্য সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়। সরকার কর্তৃক সরাসরি কৃষিপণ্য ক্রয় এবং দেশের অভ্যন্তরে বা বিদেশে পণ্য বিক্রয়ই রাষ্ট্রীয় বিপণন। বাংলাদেশের কৃষিপণ্যের বিপণনব্যবস্থা নানা ধরনের সমস্যায় আক্রান্ত। সেগুলো কৃষকদের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে সমাধান করা সম্ভব নয়। সরকারের হস্তক্ষেপেই সমাধান করা সম্ভব হবে। উদ্দীপকে সরকার কৃষিপণ্যের বিপণনের সমস্যা সমাধানের জন্য কৃষি বিমা প্রচলন, উপকরণ সহায়তা ও ভর্তুকি, ই-কৃষি ও কৃষি তথ্য সার্ভিস চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার এখানে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিবহণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করবে। কৃষি বিমা ও ভর্তুকির মাধ্যমে মূলধন সমস্যা নিরসন হবে। কৃষিপণ্যের বিপণনের জন্য এছাড়া আরও নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের জন্য কৃষিপণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ফড়িয়াদের বিলোপ সাধন করতে হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও সমবায় সমিতি স্থাপনের মাধ্যমে এদের কার্যকলাপ বন্ধ করা সম্ভব। এছাড়া সরকার উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি উপকরণ সহজলভ্যকরণ, কৃষিঋণের আওতা বৃদ্ধি প্রভৃতি ব্যবস্থা নিতে পারে। আবার উদ্বৃত্ত কৃষিপণ্যের বাইরের দেশে বাজার সৃষ্টি করতে হবে। তাই বলা যায়, উদ্দীপকের গৃহীত পদক্ষেপসমূহ ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে যথেষ্ট নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লিখিত 4 পদক্ষেপসমূহ কি য…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর