উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণ হলো কৃষিপণ্যের বিপণনজনিত সমস্যা। যে প্রক্রিয়ায় কৃষিপণ্য কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পৌছায় তা কৃষিপণ্যের বিপণনব্যবস্থা। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত নয়। ফলে কৃষক তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রী বিক্রি করে ন্যায্যমূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হয়। এতে করে তাদের অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে। উদ্দীপকে ' [গণিত] ' দেশে কৃষক পর্যায়ে (প্রতি কেজি) আলু, পেঁয়াজ ও চালের মূল্য ১০, ৪০ ও ৩০ টাকা। এটি ভোক্তা পর্যায়ে মূল্য ৩৫,১১০ ও ৭০ টাকা। এসব পণ্য কৃষকরা পরিবহণ ও যোগাযোগব্যবস্থার অপ্রতুলতার জন্য তার উৎপাদিত শস্য শহরে না নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন।এতে করে সে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। আবার মূলধন ও গুদামজাতকরণের সমস্যা থাকায় তার উৎপাদিত পণ্য সংরক্ষণের অভাবে ফসলের মৌসুমেই কম দামে বিক্রি করতে বাধ্য হয়। তাই বলা যায়, ' [গণিত] ' দেশের উৎপাদিত শস্যের বিপণন ক্ষেত্রে উপরিউক্ত সমস্যাগুলোর জন্য ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণসমূহ ব্যাখ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর