উদ্দীপকের রসুলপুর গ্রামের কৃষিতে বিদ্যমান পরিস্থিতিতে সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রসুলপুর গ্রামের কৃষিক্ষেত্রের বিপণন সমস্যা প্রকাশ পেয়েছে। কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপন্যের ক্রম- বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থার মধ্যে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমান পদ্ধতি, গুদামজাতকরণ, পরিবহন ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যাবলী অন্তর্ভুক্ত। বাংলাদেশে কৃষি পণ্য বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যা রয়েছে। ফলে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকের রসুলপুর গ্রামে পেঁয়াজের ফলন খুব ভালো হয়। কিন্তু বিদ্যুতের অপর্যাপ্ত ও যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে কোন ফসল সংরক্ষণাগার গড়ে উঠেনি। কৃষকরা পরিবহন সমস্যা, দালাল ফড়িয়াদের দৌরাত্মসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। উপরক্তু কৃষকরা দ্রব্যের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। অর্থাৎ বাজারজাতকরণের সমস্যার সম্মুখীন। বাজারজাতকরণের অন্যতম সমস্যা হলো অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আবার দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্যের কারণে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রসুলপুর গ্রামের কৃষিতে বিদ্যমান পরিস্থিতিতে সমস্যাসমূহ ব্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর