উদ্দীপক অনুসারে কৃষকরা কীভাবে ন্যায্যমূল্য পেতে পারে? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: সরকার বা রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো দূর করলে কৃষকরা ন্যায্যমূল্য পেতে পারে।সরকার কর্তৃক সরাসরি কৃষিপণ্য ক্রয় এবং দেশের অভ্যন্তরে বা বিদেশে পণ্য বিক্রয় হলো রাষ্ট্রীয় বিপণন। বাংলাদেশের কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যায় আক্রান্ত। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। এ সমস্যাগুলো সরকারি হস্তক্ষেপ ছাড়া কৃষকদের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে সমাধান করা সম্ভব নয়।উদ্দীপকে 'Y [গণিত] দেশের অর্থনীতি কৃষিনির্ভর। এদেশের কৃষি ব্যবস্থায় মধ্যস্বত্ব ভোগকারী, অনুন্নত যোগাযোগব্যবস্থা, নিম্নমানের পণ্য ও সংরক্ষণের অভাব প্রভৃতি সমস্যা বিদ্যমান। এই সমস্যাগুলোর কারণে 'Y [গণিত] দেশের কৃষকরা ন্যায্যমূল্য পায় না। এখানে কৃষিপণ্যের বিপণন সমস্যার কথা বলা হয়েছে। একমাত্র সরকারেরই সক্রিয় ও অব্যাহত অংশগ্রহণের মাধ্যমে এই বিপণন সমস্যার সমাধান করা সম্ভব। সরকার দরিদ্র কৃষকদের ঋণের ব্যবস্থা, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে কৃষিদ্রব্য পরিবহণে ব্যয় কমবে। ফলে কৃষককরা কম খরচে কৃষিজাত দ্রব্য বাজারে বিক্রি করতে সক্ষম হবে। আবার, গুদামজাতকরণ, সংরক্ষণ এবং পণ্যমূল্য নিধারণ করলে কৃষকরা সুবিধামতো সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে পারবে। এছাড়া বাজারে মধ্যস্বত্ব ভোগকারী ও ফড়িয়াদের বিলোপসাধন, সুষ্ঠু ওজন ও পরিমাপ ব্যবস্থা, বাজার তথ্য সরবরাহ ইত্যাদি সুবিধা প্রদান করলে দ্রব্যের ন্যায্য দামে কৃষকরা সুফল পাবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'Y [গণিত] দেশের কৃষি বিপণনের সমস্যা সমাধানে সরকারি উদ্যোগ জুরুরি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে কৃষকরা কীভাবে ন্যায্যমূল্য পেতে পারে? তোমার মতামত ব…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর