উদ্দীপক অনুসারে করিম মিয়া ও রহিম মিয়ার খামার এক নাট ভিন্ন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের করিম মিয়ার খামারটি হলো জীবননির্বাহী খামার এবং রহিম মিয়ার খামারটি বাণিজ্যিক খামার।জীবননির্বাহী খামারে পারিবারিক প্রয়োজনের প্রতি লক্ষ রেখে উৎপাদনকার্য পরিচালনা করা হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কৃষিকার্য পরিচালিত হয়। সর্বোচ্চ মুনাফা অর্জনই এরূপ খামারের মূল লক্ষ্য।উদ্দীপকে করিম মিয়া শুধু পরিবারের ভরণপোষণের জন্য কৃষিকাজ করে। এটি জীবননির্বাহী খামারকে নির্দেশ করে। অন্যদিকে, রহিম মিয়া মুনাফা অর্জনের উদ্দেশ্য কৃষিকাজ করে। এটি বাণিজ্যিক খামারকে নির্দেশ করে। জীবননির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে উৎপাদনকার্য পরিচালিত হয়। এ খামারের উৎপাদন দক্ষতা কম এবং মূলধন বিনিয়োগ কম হয়। ফলে ঝুঁকির পরিমাণ কম এবং উৎপাদনও কম হয়। কিন্তু বাণিজ্যিক খামারে অধিক মূলধন ও আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। ফলে উৎপাদন অধিক এবং ঝুঁকির পরিমাণও বেশি থাকে। সুতরাং বলা যায়, জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে করিম মিয়া ও রহিম মিয়ার খামার এক নাট ভিন্ন ব্যাখ্যা …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর