উদ্দীপকে উল্লেখিত শরাফ উদ্দিন মিয়া কেন পণ্যের ন্যায্যমূল্য পান না? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শরাফ উদ্দিন মিয়া মন খারাপ হওয়ার কারণ হলো পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়া। বাংলাদেশে কৃষিপণ্যের বাজার ব্যবস্থার ত্রুটিপূর্ণ কাঠামো কৃষি উন্নয়নের অন্যতম অন্তরায়। কৃষিপণ্যের বাজার ত্রুটিপূর্ণ হওয়ায় কৃষক পণ্যের ন্যায্যমূল্য পায় না। কখনও কখনও কৃষক তার উৎপাদন খরচও তুলতে পারে না। উদ্দীপকের শরাফ উদ্দিন মিয়া একজন কৃষক। তিনি তার জমিতে এ বছর শুধু আলু চাষ করেছেন। আলুর ফলন ভালো হলেও দাম এত কম যে তার উৎপাদন খরচও উঠবে না। তাই তার মন খুবই খারাপ। তবে যদি কিছুদিন পর আলু বিক্রি করতে পারতেন তবে তার লাভ হতো বলে তিনি মনে করেন। এ সমস্যার মূল কারণ হলো দাম নির্ধারণের ত্রুটি। বাংলাদেশে যেসব কৃষিপণ্য উৎপাদন করা হয় তার দাম নির্ধারণে সমস্যা দেখা দেয়। দাম নির্ধারণ সম্পর্কে সরকারি কোনো নীতিমালা না থাকায় ফসল কাটার সময় কম মূল্যে ফসল বিক্রয় করতে হয়। এ সময় কৃষিপণ্যের দাম অস্বাভাবিক স্তরে নেমে যায়। ফলে কৃষক তার উৎপাদন ব্যয়ও উদ্ধার করতে ব্যর্থ হয়। এ কারণেই কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পান না ফসল উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত শরাফ উদ্দিন মিয়া কেন পণ্যের ন্যায্যমূল্য পান না? …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর