উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] খামারের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের খামার 'Q [গণিত] জীবন নির্বাহী খামার ও খামার 'R [গণিত] বাণিজ্যিক খামার। নিচে জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো- (i) জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূমিখণ্ডে ফসল উৎপাদন করে তাকে জীবননির্বাহী খামার বলে। অন্যদিকে, যে খামার মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক খামার বলে। (ii) জীবন নির্বাহী খামার আয়তনে ছোট ও ক্ষুদ্র হয়। কিন্তু বাণিজ্যিক খামার বৃহদায়তন বিশিষ্ট হয়ে থাকে। এদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। (iii) জীবন নির্বাহী খামারের ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিচালন ব্যবস্থা অদক্ষ। অন্যদিকে, বাণিজ্যিক খামারের ব্যবস্থাপনা পরিকল্পিত ও পরিচালন ব্যবস্থা দক্ষ। (iv) জীবন নির্বাহী খামারে উৎপাদন পদ্ধতি সনাতন ও চিরাচরিত পদ্ধতি অপরদিকে বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক। (v) জীবন নির্বাহী খামারে ঝুঁকির পরিমাণ কম। অন্যদিকে, বাণিজ্যিক খামারে ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'B খামারের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর