উদ্দীপকে সোহাগ হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সোহাগ হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম উৎপাদনের শস্য বহুমুখীকরণ ধারণার সাথে সংগতিপূর্ণ। কোনো একক ফসল বা একক প্রযুক্তির ওপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র ও সাথি ফসলের চাষ ও খামার যান্ত্রিকীকরণকে শস্য বহুমুখীকরণ বলা হয়। শস্য বহুমুখীকরণের ফলে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা যায়। যেমন- ধান চাষের পরে গমের চাষ করা। আবার গম চাষ শেষে আলু চাষ করা। তাহলে মাটির রাসায়নিক উপাদানসমূহের মান বজায় থাকে। এতে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ফসলের ওপর থেকে অনেক প্রাকৃতিক বিরূপ প্রভাব হ্রাস পায়। উদ্দীপকের সোহাগ হোসেন একই জমিতে বছরে তিনটি ফসল চাষ করেন। প্রথমে সরিষা, তারপর পাট অবশেষে ধান উৎপাদন করেন। ফলে তার ফসল উৎপাদন অনেক বেশি হয়। যা শস্য বহুমুখীকরণকে নির্দেশ করে। অতএব উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সোহাগ হোসেন কৃষি উৎপাদন কার্যক্রম উৎপাদনের শস্য বহুমুখীকরণ ধারণার সাথে সংগতিপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোহাগ হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর