আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা দুলাল সাহেবের পক্ষে সম্ভব নয়- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা দুলাল সাহেবের পক্ষে সম্ভব নয়।জনাব দুলাল তার বাবার আমল থেকেই কৃষিকাজে লিপ্ত। পুরনো পদ্ধতিতে চাষ করেন বলে উৎপাদন কম হয়। তার কৃষি জোতগুলো ক্ষুদ্র ও বিক্ষিপ্ত। ফলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব নয়। কারণ আধুনিক পদ্ধতি নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। রাসায়নিক সার, বীজ ব্যবহার করা হয়। আধুনিক পদ্ধতিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার জন্য বৃহৎ পরিসরে বা বড় জমি প্রয়োজন হয়। অধিক ফসলের জন্য উন্নত বীজ ব্যবহার করার প্রয়োজন হয়।জনাব দুলালের ক্ষুদ্র ও বিক্ষিপ্ত কৃষি জোতগুলোতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্ভব নয় ফলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব নয়। তবে জনাব দুলাল তার আশপাশের ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি জোতের মালিকগুলোকে নিয়ে সমবায়ের ভিত্তিতে বৃহৎ কৃষি জোত তৈরি করে সেখানে বৃহৎ আকারে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে পারে।আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব দুলালের কৃষি জোতগুলো ক্ষুদ্র ও বিক্ষিপ্ত হওয়াই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব নয়। তবে সমবায়ের ভিত্তিতে কয়েকজন কৃষক মিলে বৃহৎ কৃষি জোত তৈরি করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা দুলাল সাহেবের পক্ষে সম্ভব নয়- উদ্দীপ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর