উদ্দীপকে উল্লিখিত সমস্যা মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সমস্যার কথ উল্লেখ আছে। এ সমস্যা মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিতে পারে বলে আমি মনে করি তা নিচে আলোচনা করা হলো- সামাজিক বনায়ন: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সামাজিক বনায়ন কার্যক্রম। এর ফলে একদিকে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসসমূহ শোষিত হয় এবং অন্যদিকে মাটির ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন: অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত শিল্পায়ন পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। পরিবেশ দূষণ রোধ করতে হলে শিল্প দূষণ রোধ করতে হবে। এর জন্য সরকারকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ করা: জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বপূর্ণ কাজের বিকল্প নেই। বিভিন্ন সামাজিক সংগঠন, শিশু সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে সকলকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে হবে। ওজোন স্তর রক্ষাবিষয়ক কার্যক্রম গ্রহণ: পরিবেশ দূষণের ফলে পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য ওজোনস্তরের ক্ষয় নিয়ন্ত্রণে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই CFC এবং HCFC-এর নির্গমন হ্রাসের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ: বায়ু দূষণ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। সরকার শিল্প ব্যাংকের অর্থায়নে CASE প্রকল্পের মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে চেষ্টা চালাচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে। উল্লিখিত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে কৃষি খাত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে। জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির উন্নয়ন, সেচব্যবস্থার আধুনিকীকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা হলে কৃষকদের উৎপাদন হ্রাসের সমস্যা কমে যাবে। এছাড়া, কৃষি বিমা ও ন্যায্যমূল্য নিশ্চিত করলে কৃষকদের আর্থিক নিরাপত্তা বাড়বে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিতে পারে বল…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর