আব্দাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর বর্ণনা দাও।
উত্তর: আব্দাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো হলো- গ্রাম্য মহাজন ও মধ্যস্বত্বভোগী দালাল। নিচে এ উৎসগুলো বর্ণনা করা হলো- ১. গ্রাম্য মহাজন: বাংলাদেশে কৃষি ঋণের ক্ষেত্রে গ্রাম্য মহাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মহাজনেরা জমি, অলংকার ও অন্যান্য অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে কৃষকদের ঋণ দিয়ে থাকে। এজন্য কৃষকদের অত্যধিক উচ্চ হারে সুদ দিতে হয়। ২. মধ্যস্বত্বভোগী দালাল: বাংলাদেশের গ্রামাঞ্চলে এক শ্রেণির ধনী ব্যবসায়ী ও দোকানদার রয়েছে। তারা কৃষকদের ঋণদানের জন্য সবসময় কিছু নগদ অর্থ হাতে জমা রাখে এবং সাধারণত ফসল বপনের পূর্বে কৃষকদের ঋণ দিয়ে থাকে। উৎপাদিত শস্য কম দামে ক্রয়ের জন্যই মূলত এ ঋণ দেওয়া হয়। উদ্দীপকে ক্ষুদ্র চাষি আব্দাল মিয়া প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের জটিলতার কারণে গ্রাম্য মহাজন ও মধ্যস্বত্বভোগী দালালদের নিকট থেকে ঋণ গ্রহণ করে চাষাবাদ করেন। যা ঋণ গ্রহণের অপ্রাতিষ্ঠানিক উৎসকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আব্দাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর বর্ণনা দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর