জনাব দুলাল কৃষিতে উন্নতি করতে পারছেন না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব দুলাল কৃষিতে উন্নতি করতে না পারার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-প্রাচীন চাষ পদ্ধতি: জনাব দুলালের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাচীন চাষ পদ্ধতি। প্রাচীন পদ্ধতিতে কাঠের লাঙল ও বলদের সাহায্যে চাষাবাদ করে থাকে। আধুনিক কৃষি পদ্ধতির সাথে পরিচিত নয়।জমির খন্ডীকরণ ও বিচ্ছিন্নতা: কৃষি জমি অধিক খন্ডীকরণ ও বিচ্ছিন্ন হলে জমির উর্বরতা কমে যায় ও আধুনিক চাষাবাদ সেখানে সম্ভব হয় না ফলে কৃষিতে উন্নতি করা সম্ভব নয়।প্রকৃতির ওপর নির্ভরশীলতা জনাব দুলাল বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্র কৃষকের মতো প্রকৃতির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। পর্যাপ্ত সেচ ব্যবস্থা না থাকায় দুলাল কৃষিতে উন্নতি করতে পারছে না।ক্ষুদ্র কৃষিজোত: জনাব দুলালের কৃষি জোতগুলো ক্ষুদ্র। এ কৃষি জোত ক্ষুদ্র হওয়ার কারণে কৃষিতে ব্যাপকভাবে যান্ত্রিকীকরণ সম্ভব হচ্ছে না।কৃষি উপকরণের অভাব: জনাব দুলালের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণের অভাব রয়েছে। কৃষি উপকরণ ছাড়া ভালোভাবে চাষাবাদ করা সম্ভব হয় না।শস্য বহুমুখীকরণের অভাব জনাব দুলাল একই পদ্ধতিতে একই ফসলের চাষাবাদ করে ফলে জমির উর্বরতাশক্তি কমে গেছে। শস্য বহুমুখীকরণ করলে তিনি এ সমস্যায় পড়তেন না।উল্লিখিত কারণে জনাব দুলাল কৃষিতে উন্নতি করতে পারছেন না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব দুলাল কৃষিতে উন্নতি করতে পারছেন না কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর