জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় কৃষির উন্নয়নে উদ্দীপকে বর্ণিত A দেশের গৃহীত কার্যাবলির সাথে বাংলাদেশের সাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবেলায় কৃষির উন্নয়নে উদ্দীপকে বর্ণিত A দেশের গৃহীত কার্যাবলির সাথে বাংলাদেশের সাদৃশ্য বিশ্লেষণ করা হলো-জলবায়ু পরিবর্তন কৃষি খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। A দেশ তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে মাটির উর্বরতা নির্ধারণ, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশেও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) এ ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে। যেমন BINA পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে উন্নত জাতের ধান ও অন্যান্য ফসল উদ্ভাবন করেছে, যা লবণাক্ততা ও খরা সহনশীল। আবার জৈবপ্রযুক্তির ব্যবহারেও A দেশ ও বাংলাদেশের মধ্যে সাদৃশ্য রয়েছে। A দেশ যেখানে জীবাণু প্রযুক্তি ও বায়োটেকনোলজি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি করছে, বাংলাদেশেও BRRI ও BARI উন্নত জাতের ধান, সবজি ও ফল উদ্ভাবন করছে, যা জলবায়ুর প্রতিকূলতা সহনশীল এবং উৎপাদনশীল। তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (ICT) ব্যবহারেও বাংলাদেশ A দেশের মতো অগ্রসর হচ্ছে। বাংলাদেশে 'কৃষকের জানালা' অ্যাপ, ডিজিটাল কৃষি তথ্যসেবা, SMS ভিত্তিক কৃষি পরামর্শ, স্বয়ংক্রিয় আবহাওয়া পূর্বাভাস এবং কৃষকদের প্রযুক্তিভিত্তিক চাষাবাদে সহায়তা করছে।সুতরাং, জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় A দেশ ও বাংলাদেশের উদ্যোগের মধ্যে অনেক মিল রয়েছে। উভয় দেশই উন্নত প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং ডিজিটাল কৃষির সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির চেষ্টা করছে। তবে বাংলাদেশে এই প্রয়োগ আরও বিস্তৃত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষকদের প্রযুক্তি গ্রহণে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় কৃষির উন্নয়নে উদ্দীপকে…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর