জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান আবশ্যক- বুঝিয়ে বলো।
উত্তর: জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান করা যেকোনো দেশের জন্য অতি আবশ্যক। কোনো দেশের উৎপাদিত মোট খাদ্য দ্বারা যদি সেই দেশের সকল জনগণের খাদ্যের চাহিদা পূরণ করা যায় তাহলে উৎপাদিত খাদ্য ও জনসংখ্যার মধ্যে সামঞ্জস্য রয়েছে বলে ধরে নেয়া যায়। তবে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। ফলে অনেক সময় দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়, যা পূরণ করার জন্য সরকারকে খাদ্য আমদানির পথ বেছে নিতে হয়। যা একটি উন্নয়নশীল দেশের জন্য মোটেই কাম্য নয়। তাই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে যাতে এটি প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে পারে। সুতরাং, আমদানি ব্যয় কমাতে ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান করা অতি আবশ্যক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান আবশ্যক- বুঝিয়ে বলো।
উত্তর