উদ্দীপকের আলোকে সরকারের খাদ্য ঘাটতি দূরীকরণের পদক্ষেপসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সরকার খাদ্য উৎপাদন বাড়িয়ে ঘাটতি দূরীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো দেশের খাদ্য ঘাটতি দূর করার সবচেয়ে সহজ উপায় হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। এতে করে উৎপাদিত খাদ্য দ্বারা সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে মিটে কিছু অংশ উদ্বৃত্তও থাকে। এভাবে ঘাটতি দূর করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। তবে এজন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হয়। উদ্দীপকের সরকার উৎপাদন বাড়িয়ে খাদ্য ঘাটতি দূর করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ভর্তুকির ব্যবস্থা করে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার কৃষকদের বিনামূল্যে সার ও উন্নত বীজ সরবরাহ করছে। পাশাপাশি কৃষিঋণ সহজলভ্যকরণে মাধ্যমে কৃষকদের বিভিন্ন ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে। এছাড়াও সরকার ফসলের ফলন বাড়াতে সেচব্যবস্থার উন্নয়ন করতে পারে। বেশি ফলনের ফলে বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে খাদ্য ঘাটতি পূরণ হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের খাদ্য ঘাটতি দূরীকরণের পদক্ষেপসমূহ ব্যাখ্যা …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর