উদ্দীপকে খাদ্য নিরাপত্তার কোন দিকটি বিঘ্নিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে খাদ্য নিরাপত্তার খাদ্যের উপযোগিতার দিকটি বিঘ্নিত হয়েছে। খাদ্যের উপযোগিতা বলতে মানুষের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকে বোঝায়। অর্থাৎ, খাদ্যের গুণগত মান বজায় রেখে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য গ্রহণকে বোঝায়। কিন্তু কোনো কারণে খাদ্যের গুণগত মান নষ্ট হলে খাদ্যের উপযোগিতা নষ্ট হয় এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। উদ্দীপক বলা হয়েছে বর্তমানে মানুষের ক্রয়ক্ষমতা পূর্বের তুলনায় বেড়েছে। কিন্তু অধিকাংশ মানুষই দৈনিক যে খাদ্য গ্রহণ করছে তা স্বাস্থ্যকর কি না তা নিয়ে সচেতন নয়। ফলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করা সত্ত্বেও মানুষ নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে আছে। অর্থাৎ, সবাই পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করলেও খাদ্যের গুণগত মান ঠিক নেই। ফলে তাদের সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। অতএব বলা যায়, উদ্দীপকে খাদ্য নিরাপত্তার উপযোগিতার দিকটি বিঘ্নিত হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে খাদ্য নিরাপত্তার কোন দিকটি বিঘ্নিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর