উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্দীপকে 'A [গণিত] দেশের সচেতন জনগণ, মিডিয়া ও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।সরকার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে। এ লক্ষ্যে কৃষি ও পল্লি উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। খাদ্যেৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্য করা এবং কৃষিঋণের আওতা বৃদ্ধি ও প্রাপ্তি সহজীকরণ করা হয়েছে। এছাড়া সরকার ভেজালবিরোধী বিভিন্ন আইন প্রণয়ন করছে। উদ্দীপকে 'A [গণিত] দেশের জনগণ অতি দরিদ্র। এখানে অসাধু ব্যবসায়ীগণ খাদ্যসামগ্রীতে ভেজাল মিশিনোর কারণে খাদ্য মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়ছে। এসব ভেজাল খাদ্য খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দেশের সচেতন জনগণ, মিডিয়া এবং এনজিওসমূহ নিরাপদ খাদ্যের পক্ষে সোচ্চার হয়ে উঠে। সরকার দেশের মানুষের পুষ্টি বিষয়ে সচেতন করার কার্যক্রম গ্রহণ করতে পারে।সাধারণ জনগণ খাদ্যে ভেজাল মেশানো পছন্দ করে না। জনগণ ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়লে দেশ থেকে ভেজালের সমস্যা দূর হবে। খাদ্য ভেজালের ক্ষতিকারক দিকগুলো ব্যাপক প্রচারের মাধ্যমে মিডিয়া জনসাধারণের মধ্যে প্রভাব ফেলতে পারে। এ দেশের সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও খাদ্য নিরাপদকরণে ভূমিকা রাখছে। আবার, উন্নয়নে অংশীদার হিসেবে এনজিওর ভূমিকাও এদেশে ব্যাপক। এসব সংস্থাগুলো বিভিন্ন দিকনির্দেশনার মাধ্যমে জনগণকে ভেজালবিরোধী আন্দোলনে সংযুক্ত করতে পারে। এভাবে উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাধ্যমসমূহ কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারে?…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর