উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ত্রিমাত্রিক ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বাংলাদেশের খাদ্য নিরাপত্তার তিনটি দিক- খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার ব্যাহত হয়েছে। সাধারণত খাদ্য নিরাপত্তা অর্জন করতে হলে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা ও খাদ্যের ব্যবহারের দিকের প্রতি খেয়াল রাখতে হয়। এর যেকোনো একটি বিঘ্নিত হলে খাদ্য নিরাপত্তা ব্যাহত হয়। এখানে খাদ্যের প্রাপ্যতা বলতে সামঞ্জস্যের ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যকে বোঝায়। আর খাদ্যের ক্রয়যোগ্যতা হলো খাদ্য ক্রয় করার জন্য জনগণের নিকট পর্যাপ্ত অর্থ থাকা'। আবার, খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকাই হলো খাদ্যের উপযোগিতা। উদ্দীপকে বাংলাদেশের খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশাচ্ছে। এটি খাদ্যর উপযোগিতা বা ব্যবহারকে ব্যাহত করছে। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত হচ্ছে না। এটি খাদ্যের ক্রয়যোগ্যতাও খাদ্যের প্রাপ্যতার অভাবকে নির্দেশ করছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশে খাদ্য মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ত্রিমাত্রিক ধারণাটি ব্য…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর