উদ্দীপকের আলোকে এ দেশের খাদ্য অনিরাপদের দিকগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দেশের খাদ্য নিরাপত্তার তিনটি দিক তথা খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার ব্যাহত হয়েছে।খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা ও খাদ্যের ব্যবহারের যেকোনো একটি বা সবকয়টি বিঘ্নিত হলে খাদ্য নিরাপত্তা ব্যাহত হয়। এখানে খাদ্যের প্রাপ্যতা বলতে সামঞ্জস্যের ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যকে বোঝায়। আর খাদ্যের ক্রয়যোগ্যতা হলো খাদ্য ক্রয় করার জন্য জনগণের নিকট পর্যাপ্ত অর্থ থাকা। আবার, খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হলে কিংবা প্রয়োজনীয় পুষ্টি খাদ্যে না থাকলে খাদ্যের ব্যবহার নিশ্চিত হয় না।উদ্দীপকে, 'A [গণিত] দেশটিতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর স্বল্পতা বিদ্যমান। অর্থাৎ, দেশটিতে খাদ্যের প্রাপ্যতার অভাব রয়েছে। আবার, দেশটির জনগণ দরিদ্র হওয়ায় বলা যায় প্রয়োজনীয় খাদ্য তারা ক্রয় করতে ব্যর্থ। অর্থাৎ, দেশটিতে খাদ্যের ক্রয়যোগ্যতার অভাব রয়েছে। তাছাড়া কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। এতে খাদ্যের ব্যবহার হুমকির মুখে পড়ছে। অর্থাৎ, দেশটিতে খাদ্য নিরাপত্তা ব্যাহত হচ্ছে। পরিশেষে বলা যায়, 'A [গণিত] দেশটিতে খাদ্য মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে এ দেশের খাদ্য অনিরাপদের দিকগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর