বাংলাদেশে খাদ্য ঘাটতি দূরীকরণে সরকারের পদক্ষেপসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশে সরকার খাদ্য ঘাটতি দূরীকরণে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে যা যথার্থ। নিচে ওইগুলোর আলোকে আলোচনা করা হলো। লবণাক্ত সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের ফলে দেশের দক্ষিণ অঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা ধান চায়ের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে। আবার স্বল্প সময়ের শস্যের জাত চাষের ফলে উত্তরাঞ্চলের মঙ্গা দূরীকরণ সম্ভব হয়েছে। এছাড়া জলাবদ্ধতা দূরীকরণ ও হাওর এলাকায় পরিকল্পিত পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষি জমির আওতা সম্প্রসারণ ও একাধিক ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে কৃষকের চাহিদা ও বাজার চাহিদাভিত্তিক কীট-পতঙ্গ রোগবালাই মুক্ত, খরা ও লবণাক্ত সহিষ্ণু পরিবেশ উপযোগী এবং স্বল্প সময়ে ফসল উৎপাদন করা যায়। শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণসহ সার্বিক কৃষি গবেষণাকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে)। ইতিমধ্যে পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে লবণাক্তসহিষ্ণু এবং স্বল্প সময়ের শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা সারমুক্ত স্বাস্থ্যকর ফসল উৎপাদন করছে। তাছাড়া গ্রামের লোকেরাও বর্তমানে খাদা গ্রহণে সচেতন হওয়ায় জীবনযাত্রার মান উন্নয়ন তথা গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে খাদ্য ঘাটতি দূরীকরণে সরকারের পদক্ষেপসমূহ উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর