উদ্দীপকের আলোকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার পরিস্থিতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে মানুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক কারণসমূহ দায়ী করা হয়েছে। নিম্নে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করা হলো- ১. খাদ্যের যোগান : বাংলাদেশের খাদ্যের যোগান নির্ভর করে অভ্যন্তরীণ উৎপাদন, খাদ্য আমদানি ও বৈদেশিক সাহায্য হিসেবে প্রাপ্ত খাদ্য সাহায্যের উপর। গত তিন দশকের তুলনায় বর্তমানে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থ বছরে মোট খাদ্য শস্য উৎপাদন হয় ৩৮৮.১৭ লক্ষ মেট্রিক টন এবং খাদ্য শস্য আমদানি করা হয় ২০১৬-১৭ অর্থবছরে ৪১.৯১ লক্ষ মেট্রিক টন। যাতে দেখা যাচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন জরুরি একটি বিষয়। ২. দারিদ্র্য প্রবণতা : বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অঞ্চলভেদে বিভিন্ন। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানায় আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী “কুড়ি গ্রাম” জেলার প্রতি ১০০ জন অধিবাসীর মধ্যে ৭১ জনই (৭০.৮) গরিব। তাই এসব অঞ্চলে খাদ্য নিরাপত্তা খুবই নাজুক। ৩. খাদ্য ভোগ ও স্বাস্থ্যবিধি : বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি ও ভূমিহীন মানুষের সংখ্যা দ্বারা বোঝা যায় যে, স্বাস্থ্যবিধি না মেনে শুধু তিন বেলা খাবারও সংস্থান হয় না। ৪. শিক্ষা : এখানে দেশের ৩৬.৪ শতাংশ জনগোষ্ঠী সাক্ষরতার বাইরে। তাই এদেশের মানুষ খাদ্যের মান ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতন না। ৫. প্রাকৃতিক : বাংলাদেশে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ বন্যা, সিডর, সুনামি, ঘূর্ণিঝড় ইত্যাদির মধ্যে ভাসমান ছিন্নমূল মানুষের মিছিল খাদ্য নিরাপত্তা আরও হুমকির দিকে তুলে দিচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার পরিস্থিতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর