উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমি মনে করি। উদ্দীপকে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে তা উদ্দীপকের আলোকে আলোচনা করা হলো- সঠিক ও মানসম্মত খাদ্যনীতি খাদ্য নিরাপত্তা বিধানে ব্যাপক ভূমিকা পালন করে। যেকোনো একটি দেশের খাদ্য নীতির ওপর নির্ভর করে সে দেশের খাদ্যের প্রাপ্তি ও সহজলভ্যতা, যা ওই দেশের সর্বস্তরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। দেশজ খাদ্য উৎপাদন বৃদ্ধি করলে নিজেদের খাদ্যে নিজেদের খাদ্য নিরাপত্তা বিধান সম্ভব হবে। এতে করে খাদ্য আমদানি করতে গিয়ে অতিরিক্ত অর্থ বৈদেশিকভাবে ব্যয় করার প্রয়োজন হবে না। পরনির্ভরশীলতা অনেকটা হ্রাস পাবে। দেশের অভ্যন্তরে উৎপাদন বিশেষত খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি তথা পর্যাপ্ত করতে হবে। দেশের উৎপাদিত খাদ্য যথাযথ মূল্যে সংগ্রহ ও সরবরাহ করতে হবে। উক্ত খাদ্য যথাযথভাবে সরকারি তত্ত্বাবধানে মজুদের ব্যবস্থা করতে হবে। যখন বা যে সময় দেশে খাদ্যের স্বল্পতা বিরাজ করবে বা করতে পারে বলে মনে হয় তখনই কেবল উক্ত খাদ্য জনসাধারণের জন্য বাজারে আনা হবে। দেশের খাদ্য ঘাটতি নিয়ন্ত্রণে প্রয়োজনে খাদ্য আমদানি করতে হবে। তবে খেয়াল রাখতে হবে এতে করে কোনো অবস্থায় যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়। অর্থাৎ সরকারকে সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে হবে। সবশেষে সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ভূমিকা পালন করবে। দেশে খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই কৃষি উন্নয়ন ও কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফসলের নতুন নতুন দুর্যোগ ও সমস্যা সহনশীল জাত উদ্ভাবন করে উৎপাদনে সাহায্য করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার ব্যবস্থা করতে হবে। সহজশর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ কি খাদ্য নিরাপত্তা …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর