খাদ্য নিরাপদ করণে উদ্দীপকে উল্লিখিত সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো।
উত্তর: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লিখিত সরকার ও জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।খাদ্য নিরাপত্তা একটি জটিল বিষয়। এটি কেবল একক কোনো সংস্থার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। সরকার নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে একটি অনুকূল পরিবেশ তৈরি করে। আর জনগণ সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে সেই পরিবেশকে কার্যকর করে তোলে। এই দুই পক্ষের ভূমিকা একে অপরের পরিপূরক।উদ্দীপকে বলা হয়েছে সরকারকে উপযোগী নীতি নির্ধারণ করে বাজার মনিটরিং জোরদার করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পাশাপাশি জনগণকেও অধিক সচেতন হতে হবে। অর্থাৎ, সরকার ও জনগণ উভয় পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের প্রধান ভূমিকা হলো খাদ্যের টেকসই মজুদ নিশ্চিত করা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। আর ভেজাল খাদ্য রোধে কঠোর আইন প্রণয়ন ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে খাদ্যের গুণগত মান রক্ষা করা। সরকারের এই পদক্ষেপগুলোর পাশাপাশি খাদ্য নিরাপদ করনে জনগণের ভূমিকাও অনস্বীকার্য। জনগণের উচিত খাদ্যের গুণগত মান ও পুষ্টি সম্পর্কে অধিক সচেতন ও ভেজাল খাদ্য বর্জন করা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এছাড়া, জনগণ সরকারের বাজার মনিটরিং কার্যক্রমে সহযোগিতা করতে পারে। তাই বলা যায়, কেবল সরকারের একক প্রচেষ্টায় নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খাদ্য নিরাপদ করণে উদ্দীপকে উল্লিখিত সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর