উদ্দীপকের খাদ্য নিরাপত্তার দিকসমূহ চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকে খাদ্য নিরাপত্তার তিনটি প্রধান দিক খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার বিঘ্নিত হওয়ার চিত্র ফুটে উঠেছে।দেশের সকল মানুষ সবসময় তাদের প্রয়োজনমাফিক খাদ্য সংগ্রহের বাহ্যিক ও অর্থনৈতিক ক্ষমতা রাখাকে খাদ্য নিরপত্তা বলে। এই নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা এবং ব্যবহার এই তিনটি দিক নিশ্চিত হওয়া আবশ্যক। খাদ্যের প্রাপ্যতা বলতে পর্যাপ্ত উৎপাদন ও মজুদকে বোঝায়। ক্রয়যোগ্যতা। বলতে জনগণের সামর্থ্যের মধ্যে খাদ্যের মূল্য থাকাকে বোঝায়। আর ব্যবহার বলতে পুষ্টিমানসম্পন্ন ও ভেজালমুক্ত খাদ্য গ্রহণকে বোঝায়।উদ্দীপকের সাজিদ সাহেব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রয়োজনীয় খাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন। এটি খাদ্যের 'ক্রয়যোগ্যতা' দিকটিকে ব্যাহত করছে। তাছাড়া বাংলাদেশে খাদ্যের টেকসই মজুদ নিশ্চিত করা সম্ভব হয়নি। এটি খাদ্যের 'প্রাপ্যতা' বা সরবরাহের ঘাটতি নির্দেশ করে। এছাড়া অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মিশিয়ে উচ্চ মুনাফা লাভ করার চেষ্টা করছে। এটি খাদ্যের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করছে। সুতরাং, উদ্দীপকে খাদ্য নিরাপত্তার তিনটি মৌলিক দিক প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার বিঘ্নিত হওয়া সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের খাদ্য নিরাপত্তার দিকসমূহ চিহ্নিত করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর