উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিষয়টি হলো খাদ্যের উপযোগিতা বা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ।খাদ্যের উপযোগিতা বলতে খাদ্যকে সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং পুষ্টিমান বজায় রেখে গ্রহণ করাকে বোঝায়। এটি নিশ্চিত করে যে খাদ্য কেবল পরিমাণে পর্যাপ্ত নয়, বরং গুণগত মানসম্পন্ন, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত হবে। এটি খাদ্য নিরাপত্তার তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক।উদ্দীপকে? চিহ্নিত বিষয়টি নিশ্চিত হলে জনগণ পুষ্টিগুণসম্পন্ন খাদ্য পাবে এবং রোগের ঝুঁকি থেকে মুক্তি লাভ করবে। অর্থাৎ, প্রশ্নচিহ্নিত বিষয়টি হলো খাদ্যের উপযোগিতা নিশ্চিতকরণ। খাদ্য ভেজালমুক্ত না হলে এবং রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত অথবা নিম্ন পুষ্টিমানসম্পন্ন হলে, তা গ্রহণ করে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ফলে পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকলেও তা শরীরের কোনো কাজে আসে না, বরং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। মানবসম্পদ উন্নয়নের জন্য পুষ্টিগুণসম্পন্ন ও নিরাপদ খাদ্য অপরিহার্য। সুতরাং, উদ্দীপকের প্রশ্নচিহ্নিত খাদ্যের উপযোগিতা বা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করো।
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর