উদ্দীপকের সমস্যার আলোকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের কী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সমস্যার আলোকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে সরকারের ভূমিকা হওয়া উচিত দ্রুত, কার্যকর এবং দায়িত্বশীল। বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে Consumer Protection Act এবং Food Act সহ বিভিন্ন আইন চালু রয়েছে। উল্লিখিত প্রেক্ষাপটে অসাধু ব্যবসায়ীদের এসব আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনের সংশোধন করে এসব অসাধু কর্মকাণ্ড রুখতে সরকারকে তৎপর হতে হবে বলে আমি মনে করি। নিরাপদ খাদ্য আইন-২০০৩' এর অধীনে ওইসব অসাধু ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানার বিধান কার্যকর করে তা সর্বস্তরের জনগণকে অবহিত করার ব্যবস্থা করতে হবে যেন আর কেউ খাদ্যে ভেজাল করার সাহস না পায়। একই সাথে মাঠ পর্যায়ে প্রতিটি স্তরে পর্যাপ্ত দুর্নীতিমুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। সরকারকে জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্যের গুরুত্ব ও দূষিত খাদ্যের কুপ্রভাব সম্পর্কিত ব্যাপক প্রচারণা চালাতে হবে। সর্বোপরি খাদ্যের মান নিয়ন্ত্রণে সরকারকে আরও যুগোপযোগী সিদ্ধান্ত ও তার বাস্তবায়নে অগ্রণী হতে হবে। এভাবেই নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সমস্যার আলোকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের কী ব্যবস্থ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর